অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় রেড ক্রিসেন্টের যুব সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২২ রাত ১০:২৯

remove_red_eye

৩৩৩




বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যেগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের  সহযোগিতায় ভোলা ইউনিটের ২ টি ব্যাচে উপজেলা এবং জেলার মোট ৬০ জন যুব সদস্যদের নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষন অনুষ্ঠিত হয় ।
শনিবার  ১৯ নভেম্বর  ২য় ব্যাচের ৩দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয় । সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের যুব প্রধান আদিল হোসেন তপু।
 এছাড়াও  আরো উপস্থিত ছিলেন ৩দিন ব্যাপী  প্রশিক্ষণে  প্রশিক্ষক হিসেবে ভোলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুব প্রধান ১ সাদ্দাম হোসেন রনি, উপ-যুবপ্রধান ২ বেনজির ইসলাম ভাবনা, প্রশিক্ষণ বিভাগের প্রধান আবদুল্লাহ আল নোমান,রক্ত বিভারে বিভাগীয় প্রধান আরিফুর রহমান মিম, ভোলা সরকারি কলেজ ইউনিটের দলনেতা মো: হৃদয়, উপ-দলনেতা ১ আল-আমিন  মো: সিফাত প্রমূখ।
এসময় ৩দিন ব্যাপী প্রাথমিক চিৎকিৎসা প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীদের রেড ক্রস ও রেড ক্রিসেন্টের ইতিহাস ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়।
এসময় বক্তরা বলেন, ৩দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের  জ্ঞান, দক্ষতা ও আচরনগত পরিবর্তন ঘটবে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা গ্রহনের ফলে প্রশিক্ষনার্থীদের দক্ষতা বেড়েছে যা তারা নিজেদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে এবং দেশের যেকোন দুর্যোগে মানবতার সেবায় কাজ করবে ।  পরে ৩দিন ব্যাপী প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের  মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...