বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২২ রাত ১০:৩২
৩৯৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় উপজেলা সমাজসেবার ফিল্ডসুপার ভাইজার শেখর কুমাড় সরকারের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ভোলা পৌর সভার ১ নং ওয়ার্ডের কাচিয়া কলনী নিজ বাসায় এই ঘটনা ঘটে। এ সময় বাসায় থাকা ১০ ভড়ি স্বর্নালংকার,নগদ ৩৫ হাজার টাকা,স্মার্ট টিভি,বাসায় থাকা নতুন জামা কাপড় সহ গুরুত্বপূর্ণ আসবাপপত্র নিয়ে যান। এই ঘটনায় রাতে ভোলা থানায় শেখর কুমাড় বাদী হয়ে একটি মামলা করেছেন। চোর চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান পুলিশ।
শেখর কুমাড় সরকার জানান, শুক্র ও শনিবার বন্ধ থাকায় গ্রামের বাড়ি বরিশালে যান। আমার ঘর তালা মারা ও মেইন গেইট আটকানো ছিলো। চোর চক্র বাসার ছাদে উঠে ছাদের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে বাসার মূল দরজা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে বিভিন্ন রুমে তান্ডব চালায়। এসময় আমার বাসায় থাকা ১০ ভড়ি স্বর্নালংকার,নগদ ৩৫ হাজার টাকা,স্মার্ট টিভি,বাসায় থাকা নতুন জামা কাপড় সহ গুরুত্বপূর্ণ আসবাপপত্র নিয়ে যান। এমনকি চুরি করার সময় বাসার জানালার পর্দা নিয়ে যায়। বাইরে থেকে যেন দেখা না যায় তার জন্য এই চোর চক্র বিভিন্ন জানালার কাচের উপরে জামা কাপড় দিয়ে ডেকে রাখেন। চুরির ঘটনায় আমি স্বর্ণ ও টাকা উদ্ধারসহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, সমাজসেবার ফিল্ডসুপার ভাইজার শেখর কুমাড় সরকারের বাসায় দুর্র্ধষ চুরির ঘটনায় নিজে বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমরা চোর চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত