অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


ভোলায় সশস্ত্রবাহিনী দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২২ রাত ০৯:২৭

remove_red_eye

৩৪১



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা, দোয়া ও প্রীতীভোজ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে ভোলা জেলা অসকস বাংলাদেশ এর অস্থায়ী কার্যালয়ে (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি)  অসকস বাংলাদেশ এর আয়োজনে দিবসটি পালিত হয়।
এসময় (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি)  অসকস বাংলাদেশ এর ভোলা জেলা সভাপতি সার্জেন্ট (অবঃ) শেখ ফরিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ মোঃ সরোয়ার হাওলাদার।  আরো উপস্থিত ছিলেন,  সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ মোঃ নুরুল আমিন, কর্পোরাল অবঃ নাছির উদ্দীন সহ আরো অনেকে। পরে দোয়া মোনাজাত করা হয়।