অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সড়কের পাশ থেকে  কিশোরের মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২২ রাত ০৯:৪৯

remove_red_eye

৪১৪

ইব্রাহিম আকতার আকাশ: ভোলায় সড়কের পাশ থেকে মো. রাশেদ নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। একই জায়গা থেকে মো. সজিব (২০) ও শাওন (২৫) নামে আহত দুই কিশোরকেও উদ্ধার করা হয়েছে। তাদেরকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হতে পারেনি।

সোমবার (২১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলা উদয়পুর রাস্তা মাথা এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এ মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল্লাহ মামুন এ তথ্য নিশ্চিত করেন।
রাশেদ জেলার সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের মো. শাজাহানের ছেলে। তবে আহতদের পুরো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
ওসি তদন্ত জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তা মাথা এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে একই জায়গা থেকে আহত আরো দুই কিশোরকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত একটি নসিমন গাড়ি পড়ে আছে। আহতদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে নিহতের নাম ও তাদের (আহতদের) নাম জানতে পেরেছি। তবে ঘটনাটি কি ঘটেছে তা এখনো জানতে পারিনি। নিহত ও আহতরা ওই নসিমন গাড়ির লোক নাকি পথচারী তাও নিশ্চিত হতে পারেনি। আহতদের জ্ঞান ফিরে এলে এ ঘটনার বিস্তারিত জানতে পারব।
তিনি আরো জানান, ঘটনার পর রাতেই আহতদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নসিমন গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...