অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

নয়ন হত্যার প্রতিবাদে  ভোলা জেলা বিএনপি'র বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২২ রাত ০৯:৫৫

remove_red_eye

৩৬০

এইচ আর সুমন:  কুমিল্লা বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণ কালে পুলিশের গুলিতে ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নয়ন মিয়ার হত্যার প্রতিবাদে ভোলা জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় ভোলা জেলা বিএনপি'র কার্যালয়ে হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বরিশালের দালান পর্যন্ত গেলে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি  পুনরায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে ভোলা জেলা বিএনপি'র ১নং যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণের সভাপতিত্ব বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মিলন, কবির হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিন্টু মোল্লা সাবেক যুগ্ম সম্পাদক বশির হাওলাদার,পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন,জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক লোকমান গোলদার, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। এ সময় বক্তারা নয়ন হত্যা সহ দলীয় সকল নেতাকর্মীর হত্যার দ্রæত বিচারের দাবি জানান এবং  সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...