অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ | ১৮ই ভাদ্র ১৪৩৩

এসএসসি পরীক্ষায় পাশের হারে বরিশাল বোর্ডে শীর্ষে ভোলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ রাত ০৯:২৭

remove_red_eye

৩৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাশের হারের দিক থেকে সবার শীর্ষে রয়েছে ভোলা জেলা। আর সবার থেকে পিছিয়ে আছে পটুয়াখালী জেলা।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর গড় পাশের হারে ভোলা জেলার অবস্থান রয়েছে সবার শীর্ষে। এ জেলায় মোট পাশের হার ৯২ দশমিক ৫১। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা পিরোজপুর জেলার পাশের হার ৯১ দশমিক ৮৩।

তৃতীয় অবস্থানে থাকা বরগুনা জেলার পাশের হার ৯০ দশমিক ৭৩। চতুর্থ অবস্থানে থাকা বরিশাল জেলার পাশের হার ৯০ দশমিক ৫৪। পঞ্চম অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাশের হার ৮৬ দশমিক ৯৩ এবং সবার শেষে ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলার পাশের হার ৮৪ দশমিক ২৩।

অপরদিকে, এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৮ হাজার ২২১ জন জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া মানবিক বিভাগ থেকে ১ হাজার ৩২৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫১৯ জন জিপিএ-৫ পেয়েছে।

তবে এ বছর বরিশাল বোর্ডে কোন প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি এমন কোন বিদ্যালয় নেই।

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য  ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

ভোলায় ৩ দিনের সফরে আজ আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

বাবার উন্নয়ন দর্শনের উত্তরসূরি ব্যারিস্টার পার্থ

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি আজ মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা  বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

মনপুরায় ঘাস বিক্রির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আদালতে জামিন

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

ভোলায় ৭ অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তায় ৬২ হাজার টাকা অনুদান বিতরণ

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

লালমোহনে একতা জেনারেল হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও...