অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

 ভোলার গুপ্ত মুন্সী গ্রামে জমির বিরোধ নিয়ে হামলা মারধর: আহত-৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ডিসেম্বর ২০২২ রাত ০৯:৪০

remove_red_eye

৪৩৯

মোঃ ইসমাইল: ভোলায় জমি বিরোধের জের ধরে ৫ জনকে মারধর করা হয়েছে। এ সময় হামলাকারীরা আব্দুল মালেক(৬৫) নামে এক বৃদ্ধকে বেধরক পিটিয়ে তাকে রক্তাক্ত করে তার দাঁত ফেলে দেয়া হয়। গুরুতর আহত ৪ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটে বুধবার বিকালে ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্ত মুন্সী গ্রামে।
জানা যায়, পূর্ব ইলিশার গুপ্ত মুন্সী গ্রামে ইউনিয়নের সাবেক মেম্বার রহমানের সাথে জমি নিয়ে র্দীঘ দিন ধরে আনিছুর রহমান ও নাজিউর রহমানদের সাথে বিরোধ চলে আসছে। গত বুধবার (৩০ নভেম্বর)  বিকাল সাড়ে ৩ টার দিকে কোর্টের একটি মামলায় সরেজমিন তদন্তের জন্য তসিলদার সোলেইমান ঘটনাস্থলে যান। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রহমান  ও তাঁর ভাই স¤্রাট, ইমাম হোসেন কান্টু,আব্দুল মমিন টুলু, আলাউদ্দিনসহ কয়েকজন মিলে আব্দুল মালেক(৬৫) ,  মো. আনিছুর রহমান(৩৫),  নাজিউর রহমান(৩৭) ও হোসনেয়ারা বেগম(৬০), মিজানুর রহমান (৩৩)কে মারধর করে। এর মধ্যে  আব্দুল মালেকে পিটিয়ে তার ডান হাতের কাধের হাড় ভেঙ্গে ফেলা হয় এবং তাাকে পিটিয়ে মুখের দাঁত ফেলে দেয়া হয়। এতে তাঁরা ৫ জন গুরুতর আহত হন। এলাকার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন এ ঘটনা শুনতে পেয়ে এম্বুলেন্স পাঠিয়ে আহতদের কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠান।
আহতদের ছেলে মো: নাজিউর রহমান জানান, তাদের ৫৬ শতাংশ চাষাবাদের জমি ও মাছের ঘের সাবেক মেম্বার কৌশল করে  চাষাবাদের জন্য নগদ টাকার বিনিময়ের লগ্নি রাখে (৩ বছরের জন্য ভাড়া রাখে)। এক পর্যায়ে সাবেক ওই মেম্বার সেই জমি তাঁর বলে দাবী করেন এবং জমি দখল করে রাখার চেষ্টা করেন। এ ব্যাপারে আদালতে আবদুল মালেক হাওলাদার পক্ষ মামলা করা হলে  তহসিলদার সরেজমিন  জমি মাপতে গেলে সেই সময় রহমান মেম্বার তাঁর ভাইদেরকে নিয়ে বৃদ্ধা আব্দুল মালেকসহ ৫ জনকে মারধর করে। এতে তাঁরা আহত হয়।  এঘটনায় আবদুল মালেক হাওলাদার পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তবে পুলিশ এখনো কাইকে আটক করেনি। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন জানান, সাবেক মেম্বার রহমান ও তাঁর ভাই সম্রাটের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন লোকের জমি জোর করে দখলের অভিযোগ শুনেছি।
এ ব্যাপারে  সাবেক মেম্বার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আব্দুল মালেকের উপর হামলার করা হয়নি। তার দাঁত পরে নি।  তাদেরও নারী কয়েকজন আহত হয়েছে। তারাও থানায় অভিযোগ দিয়েছে।
 ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, এ বিষয় আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...