অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে সংবর্ধনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২২ রাত ০৯:১৬

remove_red_eye

৩৮৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নব-নির্বাচিত মানবাধিকার সম্পাদক মো. নাকিবুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ভোলা জেলা ছাত্রদল।

শুক্রবার দুপুর ২টায় ইলিশা লঞ্চঘাটে জেলা ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় কেন্দ্রীয় এই নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।

এসময় জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক নিয়াজ মিয়াজির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ, সদর উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল, নির্বাহী সদস্য মহসিন সবুজ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, সদস্য সচিব জাকারিয়া বেলাল, জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেল, সদস্য সচিব ফজলুর রহমান ছোটনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতশত নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রদলের এ নেতা জেলা ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। স্বাধীন দেশের সার্বভৌমত্ব হনন করছে। বিএনপি ক্ষমতায় এলে এসবের সঠিক জবাব দিবে।

আসছে ১০ ডিসেম্বরের সম্মেলনের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ১০ ডিসেম্বর যে সম্মেলন হবে, সেই সম্মেলনের মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে জবাব দেওয়া হবে। পরে নেতাকর্মীরা কেন্দ্রীয় এ নেতাকে মোটরসাইকেল শোডাউনে বরণ করেন।

ছবি: কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...