অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

 ভোলায় আধুনিক প্রযুক্তির সুবিধা নিয়ে গবাদি পশু পালনের সম্ভাবনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২২ রাত ০৯:৩১

remove_red_eye

৩৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায়  ইন্টারনেট ভিত্তিক ও অনলাইন সুবিধা নিয়ে আধুনিক প্রযুক্তির প্রয়োগে  গবাদি-পশু পালনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। মহিষ ও গরু পালনে এই ক্ষেত্রে সর্বাধিক লাভমান হবেন চাষি। শুক্রবার  জেলা পরিষদের হল রুমে  চেম্বার অব কর্মাসের আয়োজনে  স্থানীয় খামারিদের সঙ্গে দেশে ও দেশের বাইরের বিনিয়োগকারীদের এক বৈঠকে এই সম্ভাবনার বিষয় তুলে ধরা হয়। এই সম্ভাবনার তথ্য তুলে ধরেন প্রাণিসেবা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক। এ সময় গরু মহিষ চিহ্নিত করতে বায়োমেট্রিকস পদ্ধতি প্রয়োগের ভিডিও তথ্য তুলে ধরা হয়। পশু চিহ্নিত হলে  ওই পশুর জন্য ব্যাংক ঋণ সুবিধা নেয়া সম্ভব। একই সঙ্গে বীমা করতেও আগ্রহী কোম্পানীগুলো। ভোলা জেলায় দুই লাখ গরু ও মহিষ রয়েছে। রয়েছেন শতাধিক খামারি। যারা প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এদের আর্থিক সুবিধাসহ নানাবিধ সুবিধা দিতে আগ্রহী বিদেশী বিনিয়োগকারী সংস্থাগুলো।

চেম্বারের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন অষ্ট্রেলিয়ার সেন্টাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামরুল আলম, অষ্ট্রেলিয়ার স্কুল অব বিজনেস অ্যান্ড ডল, হেড অফ কোর্স, সিকিউ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. ওলাভ মুরলিংক, অষ্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ড. ফিরোজ আলম, অষ্ট্রেলিয়ার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস এর অ্যাডজান্ট প্রফেসর ড. মাসুদ ঈসা।  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদর্শ প্রাণিসেবা লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ফিদা হক। এ সময় বক্তব্য রাখেন, খামারি মোঃ শাজাহান, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান ও খামারী  মোঃ ইউনুছ ,   উদ্যোক্তা  গৌরাঙ্গ দে প্রমুখ  । অনুষ্ঠানে বক্তরা বলেন, ভোলা অর্ধ-শতাধিক চরাঞ্চল থাকায় এখানে মহিষ ও গরু পালনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে খামারিদের বাজার তৈরি করা থেকে শুরু করে পশুর পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রয়োজন। তাই আদর্শ প্রাণিসেবা  প্রতিষ্ঠান এই দ্বীপ অঞ্চলের খামারিদের কাজে সহযোগিতা করবে বলে আগ্রহ প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন  কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম নকীব , মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম গোলদার, ভোলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠে’র সম্পাদক এম. হাবিবুর রহমানসহ আরো অনেকে।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...