অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় ৮ দফা দাবিতে দলিত  জনগোষ্ঠীর মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ডিসেম্বর ২০২২ রাত ১০:৪৮

remove_red_eye

৩৯৬



 বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে দলিত জনগোষ্ঠীর মানুষ। সোমবার(০৫ ডিসেম্বর) সকালে ভোলা প্রেস ক্লাবে চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ভোলা জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিডিইআরএম ভোলা জেলা শাখার সভাপতি চন্দ্র মোহন ছিডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সাংগঠনিক সম্পাদক জীবন চন্দ্র দে, বিডিইআরএম সদর উপজেলা শাখার সভাপতি রনজিত বেপারী, সাধারণ সম্পাদক দিলীপ মাল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা তাদের ৮ দফা দাবি তুলে ধরে  বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রæত প্রণয়ন করতে হবে। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র ব্যবস্থা করতে হবে। বরাদ্দ বাড়াতে হবে। সব মহানগরী ও পৌরসভায় দলিত জনগোষ্ঠীর সবার জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে।

পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাঁদের সুরক্ষার সব উপকরণ সরবরাহ করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তির কোটা প্রবর্তন করতে হবে। সকল ধরনের সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করতে হবে। দলিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া রোধ করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ এবং এই জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পরিমাণ বাড়াতে হবে।

মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসকের কাছে ৮ দফা দাবি তুলে স্মারকলিপি প্রধান করেন।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...