অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনের মেঘনা থেকে নিখোঁজ  জেলের মরদেহ উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:১১

remove_red_eye

৩৩৩

ইব্রাহিম আকতার আকাশ: ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া  ৩ দিন পর জেলে মো. বাবুল (৩৫) মাঝির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বৃহগস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ ভাসতে দেখে কোষ্টগার্ডকে খবর দেয়। পরে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন থানায় নিয়ে যান।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলের ৪ কিলোমিটার দূর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। লাশের দেহে পচন ধরেছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বাবুল তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমানের ছেলে। এর আগে সোমবার ৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে উপজেলার রামপ্রসাদ মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলার নোঙর করতে গেলে পায়ে রশি পেঁচিয়ে নদীতে পড়ে যায় বাবুল। এরপর কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও তাঁর কোনো খোঁজ পায়নি।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...