অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৯৪ বস্তা সরকারি  বীজসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ১০:১৮

remove_red_eye

৩৯১

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলা সদর উপজেলায় খোলা বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) সরকারি বীজ বিক্রির অভিযোগে ভোলা শহরের নতুন বাজার মেসার্স মানিক ট্রেডার্সের মালিক মো. মানিক মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।  এ সময় তার দোকান থেকে ৬৯ বস্তা গম, ১৭ বস্তা ধান ও ৮ বস্তা আলু বীজ জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভোলা শহরের নতুন বাজারে মেসার্স মানিক ট্রেডার্সে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সীল দেয়া বস্তা ভর্তি গম, ধান ও আলু বীজ বিক্রি করছিলেন। এ সময় স্থানীয়রা দোকানের মালিক মানিককে সরকারি বীজ কোথায় পেয়েছেন জানতে চাইলে সে সঠিক উত্তর দিতে পারেনি। পরে বিষয়টি পুলিশকে জানালে সদর মডেল থানার পুলিশ রাত ৮ টার দিকে গিয়ে মোট ৯৪ বস্তা সরকারি বীজসহ দোকানের তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে দোকানের মালিক মো. মানিক মিয়া জানান, তিনি এ বীজ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দাদা বীজ ভান্ডারের মালিক নাজিমের কাছ থেকে কিনেছেন। নাজিম ভোলা থেকে এ বীজ ছাড় করে তাকে দিয়ে গেছেন। তবে নাজিম তাকে কোনো ক্রয় রশিদ দেয়নি। এর আগেও মানিক নাজিমের কাছ থেকে সরকারি বীজ কিনেছেন বলে স্বীকার করেন।

ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান, আটককৃত মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...