বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২২ রাত ১০:১৮
৪০৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা সদর উপজেলায় খোলা বাজারে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) সরকারি বীজ বিক্রির অভিযোগে ভোলা শহরের নতুন বাজার মেসার্স মানিক ট্রেডার্সের মালিক মো. মানিক মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার দোকান থেকে ৬৯ বস্তা গম, ১৭ বস্তা ধান ও ৮ বস্তা আলু বীজ জব্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভোলা শহরের নতুন বাজারে মেসার্স মানিক ট্রেডার্সে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সীল দেয়া বস্তা ভর্তি গম, ধান ও আলু বীজ বিক্রি করছিলেন। এ সময় স্থানীয়রা দোকানের মালিক মানিককে সরকারি বীজ কোথায় পেয়েছেন জানতে চাইলে সে সঠিক উত্তর দিতে পারেনি। পরে বিষয়টি পুলিশকে জানালে সদর মডেল থানার পুলিশ রাত ৮ টার দিকে গিয়ে মোট ৯৪ বস্তা সরকারি বীজসহ দোকানের তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দোকানের মালিক মো. মানিক মিয়া জানান, তিনি এ বীজ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দাদা বীজ ভান্ডারের মালিক নাজিমের কাছ থেকে কিনেছেন। নাজিম ভোলা থেকে এ বীজ ছাড় করে তাকে দিয়ে গেছেন। তবে নাজিম তাকে কোনো ক্রয় রশিদ দেয়নি। এর আগেও মানিক নাজিমের কাছ থেকে সরকারি বীজ কিনেছেন বলে স্বীকার করেন।
ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান, আটককৃত মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত