অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১১ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:২৮

remove_red_eye

৩৩৭

হাসনাইন আহমেদ মুন্না: ভোলা জেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
সভায় শহরের যানজাট নিরসনে পৌরসভাকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। জেলেদের তালিকায় যাতে কোন অমৎস্যজীবী স্থান না পায় সে ব্যপারে জেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোশ প্রকাশ করা হয়েছে সভায়। একইসাথে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নতুন দুই সদস্যকে কো-আপ করে নেয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মঞ্জুরুল আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন প্রমূখ বক্তব্য দেন।
সভায় কমিটির অনান্য সদস্য ছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিথ ছিলেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...