অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনের নীলকমলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলার অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২২ রাত ০৯:০৪

remove_red_eye

৪১৪


বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার চরফ্যাশন উপজেলা নীলকমল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রার্থী আলমগীর হাওলাদারের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখনের সমর্থকদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখন।
এ ঘটনায় মো. জিহাদ ও নয়নসহ স্বতন্ত্র প্রার্থীর ৭ সমর্থক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ইউনিয়নের ঘোষেরহাট বাজারে প্রচার-প্রচারণা চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে। দুলারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন লিখনের অভিযোগ, কয়েকদিন যাবত নৌকা পদপ্রার্থী আলমগীর হাওলাদারের সমর্থকরা তাঁর সমর্থকদের ওপর হামলা করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায়ও তাঁর বাসার সামনের সিসিটিভি ক্যামেরা ভাংচুর করা হয়। এ ঘটনায় তিনি উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর নির্বাচনী আচারবিধি ভঙ্গের দায়ে লিখিত অভিযোগ করেছেন। কিন্তু অভিযোগের কোনো সুরাহা মিলছে না। বুধবার সকালেও আলমগীর হাওলাদারের সমর্থকরা ইউনিয়নের ঘোষেরহাট বাজার এলাকায় প্রচার-প্রচারণা চালানোর সময় তাঁর সমর্থকদের ওপর হামলা করেন। হামলায় তাঁর ৭ সমর্থক গুরুতর আহত হন।
হামলার বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মিটিংয়ের অজুহাত দেখিয়ে কল কেটে দেন।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বুধবার সকালের ঘটনায় দুলারহাট থানায় কোনো লিখিত অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বুধবার বিকেলে ৫টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ, আসছে ২৮ ডিসেম্বর এ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...