অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩


ভোলায় আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:২৫

remove_red_eye

৩১৯

 

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে ভোলা জেলা আওয়ামী লীগ।  শুক্রবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষন, মুক্তিযুদ্ধ, মেট্রোরেল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাঙালির নানা ঐতিহ্য ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়। র‌্যালীতে জেলা আওয়ামী লীগসহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে শহরের বাংলা স্কুল মাঠ ভাসানী মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ স¤পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দোস্ত মাহামুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ভোলা পৌর সভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন প্রমুখ।