অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ফুটপাতে জমে উঠেছে শীতের কাপড়ের ব্যবসা

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০৩

remove_red_eye

৩৬৬

হাসনাইন আহমেদ মুন্না: ভোলায় জমে উঠেছে ফুটপাতে শীতের কাপড়ের দোকানগুলো। পৌষের শুরুতে তীব্র শীতে ভ্রাম্যমাণ এসব দোকানে ভিড় করছে নি¤œ আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শহরের কোর্ট মসজিদ সংলগ্ন এলাকা, বাসস্ট্যান্ড এলাকা, পুরাতন টাউন হলের সমানে, জজকোর্টের সামনে, নতুন বাজার, সদর রোডসহ বিভিন্ন স্থানে জমজমাট গড়ম কাপড়ের দোকান। একইসাথে শহরের বিভিন্ন শপিংমল ও বিপনীবিতানগুলোতেও বিক্রি বেড়েছে শীতের পোশাক। এছাড়া ভ্যানে করেও অনেকে শীতের পোশাক বিক্রি করছেন।
এসব শীত কাপড়ের মধ্যে রয়েছে প্যান্ট, ট্রাউজার, শার্ট, চাদর, জ্যাকেট, সোয়েটার, উলের টুপি, মাফলার, কোট, কান টুপি, মোজাসহ হরেক রকম শীতের পোষাক। ছেলে, মেয়ে, শিশু, বয়স্কসহ নানান বয়সের মানুষের ড্রেস পাওয়া যায় স্বল্প মূল্যে। ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকার মধ্যে এসব পোষাক কিনতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে। পছন্দের পোষাকটি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুঁটছেন ক্রেতারা। ক্রেতা-বিক্রেতাদের দর-দামে মুখরিত হচ্ছে অস্থায়ী এসব দোকান।
কোর্ট মসজিদের সামনে পোষাক বিক্রেতা মো: রাকিব বলেন, প্রতি শীতের সময়ে তারা এখানে গড়ম কাপড় বিক্রি করেন। মূলত শীত বাড়লে তাদের বেচা-বিক্রি বাড়ে। গত কয়েক দিনের তীব্র ঠান্ডায় তাদের বিক্রি বেড়েছে বলে জানান তিনি। নতুন বাজারের বিক্রেতা জাবেদ হোসেন বলেন, শীতের এই সময়টাতে তাদের প্রচুর ব্যস্ত থাকতে হয়। দাম কম থাকায় এসব পণ্যের চাহিদা বেশি। সামনের দিনগুলোতে আরো বেশি বিক্রির আশা তার।
নতুন বাজারে শীতের কাপড় কিনতে আসা রিক্সা চালক ইলিয়াস ও নুরুদ্দিন বলেন, তারা অল্প আয়ের মানুষ। বড় বড় শপিংমল থেকে শীতের পোশাক কেনার সামর্থ না থাকাতে ফুটপাত থেকেই তারা কাপড় কিনেন। এসব কাপড় কিছুটা পুরাতন হলেও শীত নিবারণে ভালো কাজ দেয়।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...