অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলা প্রেসক্লাবের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ডিসেম্বর ২০২২ রাত ১০:০৯

remove_red_eye

৩০৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিয্যবাহী "ভোলা প্রেসক্লাব নির্বাচন ২০২২" এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। রবিবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১১ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সভাপতি,সহ সম্পাদক পদসহ অপর ৯ টি পদে ৯ জন করে একক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ভোলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা পরিষদ'২২ সুত্র জানায়, সভাপতি পদে একক প্রার্থী এম. হাবিবুর রহমান,  সহ সভাপতি পদে তিনজন প্রার্থী   এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান, এ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন এবং মোঃ সুলাইমান,  সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী  অমিতাভ রায় অপু এবং আহাদ চৌধুরী তুহিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হোসাইন সাদী, অর্থ সম্পাদক পদে একক প্রার্থী এম. হেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক পদে একক প্রার্থী কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী  মোঃ সিদ্দিকুল্ল্যাহ, সাংস্কৃতিক সম্পাদক পদে একক প্রার্থী  জসীম রানা, গ্রন্থাগার সম্পাদক পদে একক প্রার্থী  তৈয়বুর রহমান এবং নির্বাহী সদস্যের দুটি পদের্ ী নাসির লিটন ও জুন্নু রায়হান একক প্রার্থী হিসেবে স্ব-স্ব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  
সুত্র জানায়, আগামী ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ২১ ডিসেম্বর বাছাই, ২২ ডিসেম্বর প্রত্যাহার এবং ৩১ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালের জন্য ভোলা প্রেসক্লাবের নির্বাচন'২২ এর পরিচালনা পরিষদে আহ্বায়ক পদে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ এবং সদস্য পদে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম এবং এ্যাডভোকেট নুরনবী দায়িত্ব পালন করছেন। নব নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...