বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২২ রাত ১০:১৪
৩৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দে উৎসবের শহরে পরিণত হয়েছে দ্বীপ জেলা ভোলা। ফাইনাল খেলা শেষে বিজয়ের উল্লাসে মেতে উঠেন সবাই। এ সময় বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা, আতশবাজি, আর্জেন্টিনার পতাকা মিছিল ও আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো ভোলা শহর।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে আর্জেন্টাইন সমর্থকদের বিজয় উল্লাস করতে দেখা গেছে। শতশত সমর্থকরা গায়ে আর্জেন্টিনার জার্সি পরে বিশাল পতাকা হাতে নিয়ে সদর রোড ঘুরতে দেখা গেছে।
এর আগে রোববার রাত ১২টায় খেলা শেষ হয়। এর কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর জেগে ওঠে।
রাতেই আর্জেন্টিনা সমর্থকরা মোটর শোভাযাত্রা বের করে শহরের বাংলা স্কুল মোড়সহ বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়ান। একই সময় বিভিন্ন পাড়া মহল্লা থেকে আর্জেন্টিনা সমর্থকদের খণ্ড খণ্ড পতাকা মিছিল ও আনন্দ মিছিল বের হয়।
এ সময় বিজয়ের আনন্দে মেতে ওঠেন আর্জেন্টিনার হাজারও ভক্ত সমর্থক। বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন সবাই। দফায় দফায় আতশবাজির শব্দ আর আলোতে অলোকিত হয়ে ওঠে ভোলার আকাশ।
দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান শেষে বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দ ছড়িয়ে পড়ে সব বয়সের সমর্থকদের মধ্যে। গভীর রাত পর্যন্ত রাজপথে বিজয়ের আনন্দ উপভোগ করেন আর্জেন্টিনার জয়ের নায়ক বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসি ভক্তরা।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক