বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে ডিসেম্বর ২০২২ রাত ১০:১৬
৩০৩
অচিন্ত্য মজুমদার : ভোলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন এবং এর ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গ্ৰাম বাংলা উন্নয়ন কমিটি ও সোসাইটি ফর সোশ্যাল এন্টারপ্রেনারস এর যৌথ আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় ভোলা পৌরসভার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার কাঙ্খিত লক্ষ্যে উপনীত হওয়ার জন্যে তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষ করে, জনবহুল স্থানগুলোতে ধূমপান ও তামাকের ব্যবহার বিরোধী এবং এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করা, এসংক্রান্ত সভা-সমাবেশ, আইন ব্যস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত রাখা, মসজিদের খুতবাতে তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করা এবং তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করাসহ নানা বিষয় তুলে ধরেন টাস্কফোর্স কমিটির সদস্যরা।
এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, ভোলা পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল সাত্তার, জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল আমিনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও ক্ষয়-ক্ষতি রোধে সরকার তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতি প্রণয়নের পাশাপাশি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এসকল পদক্ষেপ আশাব্যঞ্জক হলেও তামাক কোম্পানিগুলো ক্ষতিকর পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রাসীভাবে আইন লঙ্ঘণ করছে। তাই তামাক কোম্পানির আইন লঙ্ঘণ সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য স্থানীয় প্রসাশন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটিগুলোতে তুলে ধরার পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আরো বেগবান করার আহবান জানান বক্তারা।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক