অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

 ভোলা প্রেসক্লাবের নির্বাচনে প্রার্থীদের  মনোনয়নপত্র দাখিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৪৮

remove_red_eye

৪১৪

সভাপতিসহ ৯ পদে একক প্রার্থী

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে "ভোলা প্রেসক্লাব নির্বাচন ২০২২" এ প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন । মঙ্গলবার দুপুরে ১১ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সভাপতি পদসহ ৯ টি পদে ৯ জন একক প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সহ-সভাপতি পদে ৩ জন এবং সাধারণ স¤পাদক পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 ভোলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা পরিষদ'২২ সূত্র জানায়, সভাপতি পদে একক প্রার্থী এম. হাবিবুর রহমান তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী এ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন, এ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান এবং মোঃ সুলাইমান, সাধারণ স¤পাদক পদে দুইজন প্রার্থী অমিতাভ রায় অপু এবং আহাদ চৌধুরী তুহিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সহ-সাধারণ স¤পাদক পদে হোসাইন সাদী, অর্থ স¤পাদক পদে এম. হেলাল উদ্দিন, ক্রীড়া স¤পাদক পদে কামরুল ইসলাম, দপ্তর স¤পাদক পদে মোঃ সিদ্দিকুল্যাহ, সাংস্কৃতিক স¤পাদক পদে জসিম রানা, গ্রন্থাগার স¤পাদক পদে তৈয়বুর রহমান এবং নির্বাহী সদস্যের দুটি পদে জুন্নু রায়হান ও নাসির লিটন  একক প্রার্থী হিসেবে স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন।
 সুত্র জানায়, আজ ২১ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জাচাই বাছাই ও ২২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালের জন্য ভোলা প্রেসক্লাবের নির্বাচন'২২ এর পরিচালনা পরিষদে আহŸায়ক পদে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ এবং সদস্য পদে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম এবং এ্যাডভোকেট নুরনবী দায়িত্ব পালন করছেন। নব নির্বাচিত  কমিটি আগামী দুই বছর জন্য দায়িত্ব পালন করবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...