বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২২ রাত ০৯:২৭
৩৩৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার মানুষের চক্ষুসেবা নিশ্চিত করতে নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল তাঁদের নিজস্ব মিলনায়তনে এক সভা করেছে। বৃহষ্পতিবার দুপুরে ঘন্টাব্যপী সভায় জেলা চক্ষু স্বাস্থ্য পরিচালনা কমিটির সদস্য, চিকিৎসক, নার্স ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ভোলা জেলা সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো নিজাম উদ্দিন, ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপণা পরিচালক ডা.আব্দুল মালেক, বিএমইর পরিচালক সাবেক সিভিল সার্জন এটিএম মিজানুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের গবেষণা কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, ফাউন্ডেশনের চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. এমআর খান, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার বসাক প্রমূখ।
ডা:আব্দুল মালেক বলেন,ভোলা জেলা চক্ষুস্বাস্থ্য পরিচালনা কমিটি জেলা ও উপজেলা পর্যায়ে চক্ষু সেবার বর্তমান অবস্থা, সুযোগ, প্রতিকুলতা এবং সরকারকর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়নের পাশাপাশি সরকারি বেসরকারি কার্যক্রম সমন্বয় করছে। চক্ষুরোগীদের নিজাম-হাসিনা চক্ষু হাসপাতালে রেফার করা হচ্ছে। এখানের বহি: বিভাগে ইতোমধ্যে বিনামূল্যে ৪লাখ ১৪ হাজার ৪৪২ জন রোগীর চক্ষু চিকিৎসাসেবা এবং ৭৫ হাজার ৩১৩ জন রোগীর চোখে অস্ত্রপচার হয়েছে। বৃহত্তর ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র অসহায় রোগীদের কথা চিন্তা করে এখানে খুব শীঘ্রই নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল থেকে একটি মিনিবাস সার্ভিস চালু করার পরিকল্পনা গ্রহন করেছে।
ভোলা সিভিল সার্জন কেএম শফিকুজ্জামান উপস্থিত চিকিৎসক, নার্স এবং সুশীল সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ভোলার একজন চক্ষু রোগীও যেনো চিকিৎসার বাইরে না থাকে। চক্ষু রোগীদের সরকারি সেবার অনুপস্থিতিতে বিশেষায়িত চক্ষু হাসপাতাল নিজাম-হাসিনা চক্ষু হাসপাতালে রেফার করা দরকার।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক