বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে ডিসেম্বর ২০২২ রাত ১১:২৫
৪৫৫
বাংলার কন্ঠ প্রতিবেদক : আর মাত্র ৫দিন পরই ভোলা প্রেস ক্লাবের নির্বাচন। জেলার পুরানো ও পেশাদার সাংবাদিকদের নিয়ে গড়ে ওঠা এ সংগঠনের নির্বাচনকে ঘিরে তাই মিডিয়া পাড়ায় চলছে ব্যাপক উন্মাদনা। ভোট যুদ্ধে জয়ী তথা প্রচার প্রচারনা চালানোর জন্য মাঠে নেমেছেন প্রার্থীরা। বসে নেই ভোটাররাও। তারাও সরব রয়েছেন প্রেসক্লাব ঘিরে। একক প্রার্থী থাকায় সভাপতি পদে বাংলাদেশ বেতারের প্রতিনিধি ও দৈনিক বাংলার কন্ঠ পত্রিকার সম্পদক এম. হাবিবুর রহমানসহ ৯টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত হয়েছেন। তবে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় আগামী ৩১ ডিসেম্বর ওই দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদের মধ্যে সহ-সভাপতি পদে এসএ টিভি ও নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সাহাদাত হোসেন শাহিন, দি ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান ও সাংবাদিক মো: সুলাইমান এবং সম্পাদক পদে প্রতিদ্বদ্বীতায় করবেন বর্তমান কমিটির সম্পাদক যুগান্তর ও আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু এবং ইত্তেফাক প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন। এদিকে প্রেসক্লাব নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা কাঙ্খিত ভোটের ফল নিজ নিজঘরে তুলতে ভোটারদের সঙ্গে দিনে-রাতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। হাতে আর মাত্র ৫ দিন সময় থাকায় শেষ মুহূর্তে এ প্রচারনা এখন তুঙ্গে। তাই দিনের বেলায় একটু কম হলেও সন্ধ্যা হতে না হতেই প্রেসক্লাব ও এর আশপাশে বসে জমজমাট নির্বাচনী আড্ডা। গতকাল শনিবার রাতে সম্পাদক প্রার্থী অমিতাভ রায় অপুকে বিভিন্ন সংবাদপত্র অফিসসহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা গেছে। এসময় তিনি প্রবীন সাংবাদিক এম এ তাহেরের বাসায় গিয়ে তার কাছ থেকে দোয়া নিয়ে প্রচারনা শুরু করেন। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন ।এর আগে ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র ক্রয়, ২০ ডিসেম্বর জমা, ২১ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জাচাই বাছাই ও ২২ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের দিন শেষ হয়। আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালের জন্য ভোলা প্রেসক্লাবের নির্বাচন' ২০২২ এর পরিচালনা পরিষদে আহŸায়ক পদে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ এবং সদস্য পদে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম এবং এ্যাডভোকেট নুরনবী দায়িত্ব পালন করছেন। নব নির্বাচিত ওই কমিটি আগামী দুই বছর জন্য দায়িত্ব পালন করবে।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক