বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২২ রাত ১১:০৩
৪১৪
হাসিব রহমান : ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জলানি তেলসহ ডুবে যাওয়া এমভি সাগর নন্দিনী-২ নামে কার্গে জাহাজটি ডুবে যাওয়ার ২ দিন পর সোমবার বিকাল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নিমজ্জিত জাহাজটি উদ্ধারের জন্য অপর ২টি জাহাজ ঘটনা স্থলের উদ্দ্যোশ্যে রওয়ানা দিয়ে একটি বিকাল নাগাদ এসে পৌছেছে। এদিকে ডুবে যাওয়া জাহাজটি উত্তোলন করতে না পারায় রবিবার থেকে মেঘনা নদীতে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে মেঘনা নদীর মৎস্য সম্পদসহ জীব ও বৈচিত্র । জ্বালানী তেলসহ কার্গে জাহাজ ডুবির ঘটনায় পদ্মা অয়েল কোম্পানীর পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সোমবার বিকালে ওই তদন্ত টিমের আহবায়ক উপ মহা ব্যবস্থাপক (পরিচালন ) আসিফ মালিকসহ টিমের সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করে তাদের কার্যক্রম শুরু করেছে। কিন্তু কোন সময় এর উদ্ধার কাজ শুরু হবে তা নিশ্চিত করা হয়নি। এছাড়াও অপর কোন জাহাজের সাথে সংর্ঘষের ঘটনা ঘটেছে তাও এখনো জানা যায়নি। তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় ভোলা মডেল থানায় একটি সাধারন জিডি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দর থেকে শনিবার বিকাল ৩ টার দিকে ৯ লক্ষ লিটার ডিজেল এবং দুই লাখ ৩৪ হাজার লিটার অকটেন লোড করে এমভি সাগর নন্দিনী-২ নামের একটি জাহাজ চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। রবিবার ভোর রাতের দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মাঝের চরের কাছে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে অপর একটি কার্গো জাহাজের সাথে সংর্ঘষে তেবাহী জাহাজটির ইঞ্জিন রুমের কাছে দিয়ে তলা ফেটে ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় জাহাজে থাকা ১২ জন উদ্ধার হয়। কিন্তু রবিবার সকালে জাহাজ থেকে জ্বালানি তেল মেঘনা নদীতে ছড়িয়ে পড়লে নদীতে থাকা শত শত জেলেরা সেই তেল নিতে হুমড়ি খেয়ে পড়ে। হাড়ি পাতি থেকে শুরু করে বোতল ও কনটেইনার করে এসব তেল সংরক্ষণ করে জেলেরা। এছাড়া ভোরের দিকে বহু জেলে কার্গোর ভেসে থাকা অংশ থেকে তেল লুটপাট করা হয়েছে বলেও কার্গো জাহাজের মাস্টার অভিযোগ করেন। এদিকে জাহাজ ডুবির পর মুহুর্তের মধ্যে ঘটনা স্থলের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে। স্থানীয়রা জাানান, নদীতে গোসল করা থেকে শুরু করে নদীর পানি ব্যবহার কারীরা বিপাকে পরেন। তেল ছড়িয়ে পড়ায় নদীর পানি দূষণ হয়ে মৎস্য খাতে এর প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুব আলম সাংবাদিকদের জানান, নদীর পানিতে দীর্ঘক্ষন জ¦ালানী তেলের আস্তরণ থাকলে জলজ প্রাণীর ক্ষতির সম্ভাবনা রয়েছে। পানির ওপর তেলের আস্তরণ থাকলে পানির অক্সিজেনের মাত্রা কমে যায়। এতে জলজ প্রাণী ও উদ্ভিদের খাদ্য সংকট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, তেলবাহী একটি কার্গো জাহাজ ডুবির ঘটনায় ওই এলাকার মেঘনা নদীতে বিপুল পরিমানে জ¦ালানী তেল ছড়িয়ে পড়েছে। দ্রæত ডুবে যাওয়া জাহাজ উদ্ধারসহ ছড়িয়ে পড়া তেল অপসারণ করা না হলে নদীর পানির স্বাভাবিক যে ইকোসিস্টেম আছে সেটি নষ্ট হয়ে যাবে। এর ফলে মাছের উৎপাদন ব্যহতসহ মাছের সংকট দেখা দিবে। যা পরবর্তী প্রকট আকার ধারণ করবে। তাই যত দ্রæত সম্ভব এ তেল অপসারণের ব্যবস্থা নেয়া জরুরী বলে মনে করেন তিনি।
তেলবাহী কার্গো জাহাজ ডুবির ঘটনায় তদন্ত টিমের আহবায়ক পদ্মা অয়েল কোম্পানির উপ মহা ব্যবস্থাপক (পরিচালন) আসিফ মালিককে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত কমিটির বাকী সদস্যরা হলেন, পদ্মা অয়েল কোম্পানরি সহকারি মহাব্যবস্থাপক (পরিচালন) মো. আনোয়ার হোসেন, চাঁদপুরের উপ ব্যবস্থাপক (পরিচালন) ইমরানুল হাসান চৌধুরী, বরিশাল বিভাগের বিপনন কর্মকর্তা শফিউল ইসলাম বিশ^াস। আগামী চার কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে কি কারনে এই ঘটনা ঘটেছে তার তদন্ত প্রতিবেদন জমা দিবে। এদিকে তদন্ত কমিটির সদস্যরা সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্ত কমিটির আহবায়ক আসিফ মালিক জানান, তদন্ত কমিটির সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। ডুবে যাওয়া জাহাজ উদ্ধার, জাহাজে থাকা তেল অপসারণ ও কিভাবে জাহাজটি ডুবে গেল সব কিছুই তদন্তের মধ্যে রয়েছে। প্রথামিকভাবে জাহাজটি উদ্ধারই এখন মূল কাজ। উদ্বারকারী ২টি জাহাজ ঘটনা স্থলে এসে না পৌছা পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয় কত সময় লাগবে জাহাজটি উদ্ধার করতে। অপর তদন্ত কর্মকর্তা পদ্মা অয়েল কোম্পানরি সহকারি মহাব্যবস্থাপক (পরিচালন) মো. আনোয়ার হোসেন জানান, ডুবে যাওয়া তেলের মূল্য প্রায় ১২ কোটি টাকা। জাহাজটি উদ্ধারের পর বলা যাবে মোট ক্ষয়ক্ষতির পরিমান কতো।
ঘটনা স্থলে উপস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) যুগ্ম পরিচালক মো. আবদুস সালাম সাংবাদিকদের জানান, নদীতে তেল ছড়িয়ে পড়ে যাতে পরিবশের ক্ষতি না হয় সে জন্য কোস্ট গার্ডের সহায়তায় নদীতে ছড়িয়ে পড়া তেল নিস্কাশনের ব্যবস্থা নেয়া হয়েছে। এখনো জাহাজে ভিতর প্রচুর তেল রয়েছে। জাহাজের মালিক পক্ষের সাথে কথা বলা হয়েছে। খালি জাহাজটির ওজন রয়েছে ৩৩০ মেট্রিকটন। এর পরও জাহাজে তেল ও পানি রয়েছে। কিন্তু বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজের উত্তোলনের ধারণ ক্ষমতা আছে ২৫০ মেট্রিকটন। তাই জাহাজটি উদ্ধার করা সম্ভব না। এখন জাহাজের মালিক পক্ষের সাথে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। এখন বেসকারিভাবে দুইটি জাহাজের মাধ্যমে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারের সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে একটি জাহাজ ঘটনাস্থলে এসে পৌছেছে। বাকী আরেকটি পথে রয়েছে। সেটি আসলে উদ্ধার অভিযান চালানো হবে।
ডুবে যাওয়া তেলবাহী জাহাজ এমভি সাগর নন্দিনী-২ এর মাস্টার মো. মাসুদুর রহমান বেলাল সাংবাদিকদের জানান, দুই জাহাজ একত্রে মিলে ও ডুবুরীদের সহায়তা নিমজ্জিত জাহাজটি উদ্ধারের চেষ্টা করা হবে। এতোও কাজ না হলে পরবর্তীতে ক্রেনের বিষয়ে চিন্তা করা হবে। তবে জাহাজের যে ওজন রয়েছে এতে ক্রেনের মাধ্যমে উদ্ধার করা কতটুকু সম্ভব হবে সেটি নিয়ে চিন্তিত তিনি।
ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. হাসান মেহেদী আরিফ জানান, তাঁরা পরিবেশে বির্পযয় রোধে রবিবার বিকাল থেকে অত্যাধুনিক মেশিনের সাহায্যে নদীতে থেকে তেল উত্তোলন করা শুরু করেছেন। এ পর্যন্ত প্রায় ২ লাখ লিটার তেল উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্ট গার্ড। বর্তমানে তারা জাহাজটির নিরাপত্তার দায়িত্বে ঘটনা স্থলে তাদের টিম নিয়োজিত রয়েছে।
ভোলা মডেল থানার ওসি শাহিন ফকির জানান, মেঘনায় তেলবাহী জাহাজ ডুবির ঘটনায় রবিবার রাতে এমভি সাগর নন্দিনী-২ এর পক্ষ থেকে মাষ্টার মো. মাসুদুর রহমান বেলাল হোসেন ঘটনা অবহিত করে একটি জিডি করেছে। তবে সেখানে কোন জাহাজের সাথে সংর্ঘষের ঘটনা ঘটেছে তা উল্লেখ করেনি।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক