অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় দেশীয় অস্ত্রসহ আন্তজেলা  ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ডিসেম্বর ২০২২ রাত ১০:৫৬

remove_red_eye

৪২৯

বাংলার কন্ঠ প্রতিবেদক।। ভোলার মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা ও জেলেদের অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপন নেওয়ার অভিযোগে আন্তজেলা ডাকাত দলের প্রধান মো. শাহজাহান ওরফে সাজু মাঝিসহ দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মুক্তিপনের নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা মো. শাহজাহান ওরফে সাজু মাঝি (৫০), একই ইউনিয়নের মো. নিরব (৩৪) ও সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা মো. আবুল বাশার (৩২)।
 বুধবার দুপুর ১২টার দিকে ভোলা র‌্যাব ক্যাম্পে র‌্যাব-৮ (বরিশাল) এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুর হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, চলতি মাসের এক তারিখে আন্তজেলা জেলা ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে জেলেদের নয়টি ট্রলারে হামলা চালায়। এসময় জেলেদের কাছ থেকে নগদ টাকা, মাছ ও জালা নিয়ে যায়। পরবর্তীতে প্রতি ট্রলার থেকে এক জন করে মোট নয়জন মাঝিকে অপহরণ করে নিয়ে ট্রলার মালিক ও অপহৃতদের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এক পর্যায়ে ট্রলার মালিক ও পরিবার বিকাশের মাধ্যমে দুই লাখ আট হাজার টাকা মুক্তিপন দেয়। এর তিন দিন পর ডাকাতরা অপহৃত জেলেদেরকে রাতের বেলা সদর উপজেলার তুলাতুলি এলাকার একটি চরে ছেড়ে দেয়।
এঘটনায় র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের ২১ সদস্যের একটি দল টানা তিন দিন ভোলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) আন্তজেলা ডাকাত দলের প্রধানসহ তিন সদস্যকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় দুইটি রাম দা, একটি লোহার রড, একটি মোবাইল, অপহরণকৃত জেলেদের কাছ থেকে রেখে দেয়া ৮টি সিমকার্ড, দুইটি মেমোরীকার্ড ও মুক্তিপনের নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। 
র‌্যাব-৮ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহমুদুর হাসান আরো জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মার্ডার ও ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সাথে ডাকাত দলের বাকী সদস্যদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি। 

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...