অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

 ভোলায় তোফায়েল আহমেদের মায়ের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২২ রাত ০১:০০

remove_red_eye

৪০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,ভোলা-১ আসনের সংসদ সদস্য ও  সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ  আর্দশ ও নিষ্ঠার সঙ্গে পথ চলার আহবান জানিয়ে বলেছেন, তিনি সব সময় আর্দশ নিয়ে চলার চেষ্টা করেছেন। তার বাবা ও মা যে শিক্ষা দিয়েছেন তা তিনি ধারণ করেন। শুক্রবার তার মা ফাতেমা খানমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে  দোয়া অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তার মায়ের ভালোবাসা ও আদর্শের কথা তুলে ধরে স্মৃতি চারণ করেন। এ সময় তিনি তার পরিবারের জন্য দোয়া চান । অনুষ্ঠানে তার সরাসরি অংশ গ্রহণের কথা ছিল। শারীরিক কিছুটা অসুস্থতার জন্য আসতে পারেন নি বলেও জানান।  ২০০৬ সালের ২৫ ডিসেম্বর ফাতেমা খানম  বার্ধক্য জনিত কারনে মারা যান। দোয়া অনুষ্ঠানে অংশ নেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, ডক্টর তাসলিমা আহমেদ মুন্নি,বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, জেলা সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,   মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম,  সহকারী কমিশনার ভূমি আলী সুজা , প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোৗরাঙ্গ চন্দ্র দে, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুদ্দিন আহমেদ,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন খলিফাপট্টি ফেরদাউস জামে মসজিদের খতিব মাওলানা মুজির উদ্দিন। মিলাদ শেষে মধ্যহ্ন ভোজে এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...