অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির‌ শুভেচ্ছা বিনিময়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জানুয়ারী ২০২৩ রাত ১২:৩৭

remove_red_eye

৪৭৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির‌ সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করছেন ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল সোমবার রাতে ভোলা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নব নির্বাচিত কমিটির সভাপতি হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাভ রায় অপুর নেতৃত্বে ক্লাবের সাংবাদিকবৃন্দ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব নব নির্বাচিত কমিটিকে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত ভোলা প্রেসক্লাব কমিটি সাংবাদিকতায় গতিশীল ভূমিকা রাখার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে সক্রিয় ভূমিকা পালন করবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,এডভোকেট জুলফিকার আহামেদ, এডভোকেট সৈয়দ আসরাফ হোসেন লাবু, সাবেক জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও চেম্বার অফ কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সামসুদ্দীন আহামেদ, প্রচার সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু সায়েম, জেলা শ্রমিক লীগের সভাপতি হারুন হাওলাদার, সম্পাদক মোঃ ফারুক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল উদ্দিন সুলতান, অর্থ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন গোলদার, দপ্তর সম্পাদক সিদ্দিকুল্লাহ্, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, পাঠাগার সম্পাদক তৈয়বুর রহমান, নির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটন, জুন্নু রায়হানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...