অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব  গেমসে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:২৬

remove_red_eye

৩৮৯

হাসনাইন আহমেদ মুন্না: বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন’র ব্যবস্থাপনায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আজ শুক্রবার জেলায় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে তরুণদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভোলা সদর উপজেলা, রানাসআপ লালমোহন উপজেলা। ২০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন লালমোহন, রানাসআপ বোরহানউদ্দিন উপজেলা। ৪০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানাসআপ বোরহানউদ্দিন। ৮০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানাসআপ লালমোহন উপজেলা। ১৫০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ লালমোহন উপজেলা। ১৬০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানাস আপ বোরহানউদ্দিন উপজেলা।একইভাবে তরুণীদের মধ্যে ১০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ বোরহানউদ্দিন। ২০০ মিটার দৌড়ে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ লালমোহন। ৪০০ মিটারে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ ভোলা সদর। ৮০০ মিটারে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ লালমোহন। ১৫০০ মিটারে ভোলা সদর চ্যাম্পিয়ন, রানার আপ ভোলা সদর ও ১৬০০ মিটারে ভোলা সদর চ্যাম্পিয়ন, বোরহানউদ্দিন উপজেলা রানার আপ।
এছাড়া উচ্চলাফে (তরুণী) চ্যাম্পিয়ন হয়েছে ভোলা সদর, রানার আপ হয়েছে ভোলা সদর। তরুণদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভোলা সদর ও রানার আপ হয়েছে বোরহানউদ্দিন উপজেলা। লৌহ গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় তরুণদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ভোলা সদর ও রানার আপ হয়েছে ভোলা সদর। তরুণীদের মধ্যে ভোলা সদর চ্যাম্পিয়ন হয়েছে ও রানার আপ হয়েছে লালমোহন উপজেলা।
এসময় জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক লিপি খানম, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মো: ফয়সাল, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী সাইফুল আলম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে তিন দিনব্যাপী এই গেমস’র উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

 





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...