বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫৮
৩৬২
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় বাস চাপায় মো. স্বপন (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার এলাকার সাব-রেজিস্টার অফিসের সামনে এ ঘটনা ঘটে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত স্বপন নওগাঁ জেলার দৌগাছি গ্রামের মোকাররমের ছেলে এবং এক সন্তানের জনক।
এসআই জাকির হোসেন জানান, নওগাঁ থেকে একটি ট্রাকে চাল বোঝাই করে ভোলার বাংলাবাজারে গিয়ে ট্রাকটি পৌঁছায়। ওই বাজারের একজন ডিলারের দোকানে চাল নামানোর প্রস্তুতি নিচ্ছিলেন স্বপন। এসময় দৌলতখান উপজেলা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রæতগামী খেদমত নামে একটি যাত্রীবাহী বাস স্বপনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাক চালক মো. শফিকুল ইসলাম জানান, স্বপন অন্য একটি ট্রাকের ড্রাইভার। তাঁর কোনো ট্রিপ না থাকায় সে তাঁর (শফিকুল) সঙ্গে ভোলায় এসেছিলেন। তাঁর একটি কন্যা সন্তান রয়েছে। তিনি এ ঘটনায় অভিযুক্ত বাস চালকের শাস্তির দাবি জানান।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত