বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২৩ রাত ০৮:৫৯
৩৮৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরা হলেন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নব নির্বাচিত চেয়ারম্যান মো. হোসেন মিয়া, আমিনাবাদ ইউনিয়নের নব নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান মো. সায়েদুর রহমান মিঠু ও নীলকমল ইউনিয়ন নব নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন। বৃহস্পতিবার (১২জানুয়ারী) দুপুর ১২টার দিকে ভোলার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী নব নির্বাচিত এ তিন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে ভোলার স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক বিবেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল মমিন টুলু ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান।
শপথ অনুষ্ঠানে বক্তারা নব নির্বাচিত চেয়ারম্যানদেরকে ইউনিয়নের প্রতিটি জনগনের কাছে সরকারি সহায়তা সঠিকভাবে পৌছে দেয়ার পাশাপাশি মাদক, বাল্যাবিবাহ ও পারিবারিক কলহ বন্ধে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড়, আমিনাবাদ ও নীলকমল ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমএ) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত