হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:০৯
৩৩৫
হাসনাইন আহমেদ মুন্না: ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান। জেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
এসময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, সবার আগে আমাদের জনগণের স্বার্থ দেখতে হবে। সরকারের সকল দপ্তরের সমন্বিতভাবে কাজ করতে হবে। সমন্বিত কর্মপরিকল্পনা থাকলে পিছিয়ে পড়ার কোন কারণ নেই। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রমের উপর জোর দেন তিনি। এ ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম জোরদারকরণে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।
সভায় জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা: মো: লোকমান হাকিম, জেলা গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ. এস মুসা, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহীম খলিল, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাগণসহ জেলা পর্যায়ের সকল দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক কার্যালয় চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত