অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় জেলা পুলিশের মাসিক  কল্যাণ সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:১৪

remove_red_eye

৩৯৫

মোঃ ইসমাইল:  ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে ভোলা জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান এর সঞ্চালনায় ডিসেম্বর /২০২২ খ্রিঃ মাসের  মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন ।
সভায় ডিসেম্বর /২২ মাসের বেস্ট অফিসার ইনচার্জ হিসেবে ভোলা সদর মডেল থানার ওসি  মো.শাহীন ফকিরসহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান এবং পিআরএল গমণকারী দুই পুলিশ সদস্যকে ও দুই মিনিস্ট্রিয়াল স্টাফকে ফুলেল শুভেচ্ছা, উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায়  অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও লালমোহন সার্কেল) মো. জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মো. মাসুম বিল্লাহ, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...