অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আরো একটি কূপে মিলেছে গ্যাসের অস্তিত্ব

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৩ রাত ১০:৫৯

remove_red_eye

৩৭৮

অচিন্ত্য মজুমদার: ভোলায় এবার বাপেক্সের অষ্টম কূপে গ্যাসের সন্ধান মিলেছে। সোমবার সন্ধ্যার দিকে ভোলা সদরের পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-২ নামে নতুন এই কূপে পরীক্ষা মূলক ভাবে আগুন প্রজ্জলন করার মধ্য দিয়ে গ্যাস পাওয়ার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী।  
তিনি জানান, ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। বর্তমানে পরীক্ষার জন্য আগুন প্রজ্জ্বলন করা হয়। ৭২ ঘন্টার পর মজুদের বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে। ধারনা করা হচ্ছে এই কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এই কূপটি হচ্ছে ভোলা সদর উপজেলার দ্বিতীয় কূপ এবং জেলায় অষ্টম কূপ। ভোলার ২টি কূপ থেকে দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।
জানাযায়, সদর উপজেলার পশ্চিম ইলিশার দক্ষিণ চরপাতা গ্রামে চেয়ারম্যান বাড়ির কাছে নতুন এই কূপটি অবস্থিত।
বাপেক্স সূত্র জানায়, নতুন নতুন কূপ খননের ফলে গ্যাসের মজুদ বাড়ছে। একই সঙ্গে সন্ধান করা হচ্ছে নতুন নতুন গ্যাস পয়েন্টের। এ ছাড়া চরফ্যাশন ও মনপুরা উপজেলায় গ্যাসের অস্তিত্ব চিহ্নত করতে ভূতাত্ত্বিক জরিপ শুরু করা হবে বলেও জানিয়েছে তারা। কিছুদিন আগে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী বাপেক্স নিয়ন্ত্রিত গ্যাস কূপ এলাকা পরিদর্শণ করেন। বাপেক্সের তত্বাবধানে এ সব কূপ খনন ও জরিপ হচ্ছে বলেও সূত্রটি জানায়।
বর্তমানে শাহাবাজপুর ১.২.৩.৪ ও শাহাবাজপুর ইস্ট-১ নামের ৫টি কূপ থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। প্রতিদিন ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলেও জেলার গৃহস্থালী গ্যাস সংযোগসহ চারটি বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন ৭৫ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে ।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...