বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৩২
৩০২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের অনন্য সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র।
প্রধানমন্ত্রী আগামীকাল মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে একথা বলেন।
তিনি বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর জন্মস্থান যশোর জেলার সাগরদাঁড়িতে ২৫-৩১ জানুয়ারি ৭ দিনব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মাইকেল মধুসূদন দত্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ‘মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। কালজয়ী এ সাহিত্যিকের লেখায় ফুটে উঠেছে বাঙালির স্বজাত্যবোধ ও স্বাধীনচেতা মনোভাব। তাঁর অনন্য সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যের অমূল্য সম্পদ। সাহিত্যের প্রবাদ পুরুষ মধুসূদন দত্ত বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ।
বিশ্ব সাহিত্যের ভান্ডারে প্রবেশ করে মণি-মুক্তা আহরণ করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্রাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে উন্নত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।
মধুমেলা উপলক্ষ্যে স্মরণিকা ‘মধুকর’ প্রকাশের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ শ্রদ্ধা স্মারক কবির অনন্য সাহিত্য প্রতিভা ও দেশাত্মবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরু¡পূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী ‘মধুমেলা ২০২৩’- এর সার্বিক সাফল্য কামনা করেন।
সূত্র বাসস
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় পথে বসেছেন ১২ মৎস্য ব্যবসায়ী
ভোলায় দারিদ্র্যকে হার মানিয়ে প্রযুক্তিখাতে মহিমার সাফল্য
ভোলার বাগানে ঝুলছে নানা জাতের বাহারি আম
ভোলায় কোরবানির জন্য ১ লাখ ৩ হাজার পশু প্রস্তুত
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
ভোলায় অযত্নে পড়ে আছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর
ভোলা জেলা মার্শাল আর্টে প্রথম স্থানসহ ৭ পদক জয়
চরফ্যাসনের পিআইও ওয়ালিউল ইসলাম জেল হাজতে
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক