অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

১০ দফা দাবিতে ভোলায় বিএনপি'র সমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৩ রাত ১০:১৩

remove_red_eye

৫৫৪

এইচ আর সুমন: গণতন্ত্র হত্যা দিবস, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সব কারাবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে সমাবেশ ও আরাফাত রহমান কোকোর  ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে ভোলা জেলা বিএনপি।
বুধবার (২৫ জানুয়ারি)  বেলা১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
ভোলা জেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্যুম্যান, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী সহ ভোলা জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 সমাবেশে বক্তারা বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
সমাবেশ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর  আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম মোঃ নুর আলম।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...