অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ইলিশায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৩ রাত ১০:১৪

remove_red_eye

৩৬৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: গ্রামীণ ব্যাংক ভোলা যোন এর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা সদরের ইলিশা, কাচিয়া, আলিমাবাদ শাখার হতদরিদ্র (সংগ্রামী) সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারী) শৈত্যপ্রবাহ ও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র (সংগ্রামী) সদস্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন, গ্রামীণ ব্যাংক ভোলা জোনের যোনাল ম্যানেজার এস.জি.এম ফারুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক ভোলা যোনের যোনাল অডিট অফিসার মোঃ জাকির হোসেন, এরিয়া ম্যানেজার সাহেব আলী, গ্রামীণ ব্যাংক কাচিয়া শাখার ম্যানেজার মোঃ আবদুল জলিল খান, আলিমাবাদ শাখার আবদুস সালাম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, গ্রামীণ ব্যাংক ইলিশা শাখার ম্যানেজার সৈয়দ রিয়াদুল ইসলাম। এছাড়াও প্রোগ্রাম অফিসার, শাখা ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শীতে কাপছে দেশ। সারাদেশে প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে। এই শীতে হতদরিদ্র মানুষকে শীত কষ্ট থেকে বাঁচাতে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কম্বল দেওয়া হচ্ছে। ভোলা জেলার প্রতিটি শাখার সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ চলমান রয়েছে। আত্মমানবতার সেবায় গ্রামীণ ব্যাংক সবসময় কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এই বছরও গরীব, হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শুরু হয়েছে। এসময় বক্তারা বলেন, দেশের বিত্তশালীরা যদি এগিয়ে আসে তাহলে কোন গরীব মানুষ শীত কষ্টে মারা যাবে না। এ জন্য সবাইকে এসব অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।
এসময় কম্বল পেয়ে সংগ্রামী সদস্যরা খুশি ও আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, আমাদের গরম কাপুর না থাকায় এই শীতে আমরা অনেক কষ্ট করেছি। শীতের কষ্ট থেকে বাঁচতে গ্রামীণ ব্যাংক আমাদেরকে কম্বল দিয়েছে। আমরা অনেক খুশি হয়েছি।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...