অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


এহন নতুন কম্বল গায় দিয়া আরামে ঘুমাইতে পারুম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৩ রাত ১০:১৮

remove_red_eye

৫১৫


মোঃ ইসমাইল :  স্বামী ও পোলা-মাইয়া (ছেলে-মেয়ে) কিছুই নাই। দুনিয়াতে আপন বলতে কেউ নাই। পরের বাড়িতে ওরকাইত থাহি। মাইনষের তোন খুইজা খাই। শীতে রাইতে ছেড়া খাতা গায়ে দিয়া ঘুমাইতে পারি না। এহন নতুন কম্বল গায় দিয়া শান্তিতে ঘুমাইতে পারুম। যারা কম্বল দিছে আল্লাহ তাগো ভালো করুক। ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যলায় থেকে নতুন কম্বল পেয়ে অশ্রæসজল নয়নে কথাগুলো বলছিলেন সত্তোর্ধ বৃদ্ধা রেনু বেগম। রেনু বেগমের নিজের কোনো যায়গা-জমি ও বাসস্থান নেই। স্বাধীনতার আগে তাঁর স্বামী ও একমাত্র ছেলের মৃত্যু হয়। নিজের ঘরভিটাটিও মেঘনার ভাঙনে বিলীন হয়েছে বহু বছর আগে। সে এখন অন্যের জমিতে থাকেন। নতুন কম্বল পেয়ে তাঁর মুখে হাঁসি ফুটে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এরফানুর রহমান মিথুন মোল্লার নিজ উদ্যোগে চার শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিল এরফানুর রহমান মিথুন মোল্লা, বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জুয়েল, সহ-সভাপতি শ্যমল কর্মকার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সিকদার,
যুগ্ম সাধারণ সম্পাদক তানবির আহমেদ রনি, ফরহাদ হোসেন প্রমূখ।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...