অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২১শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ১১দফা দাবিতে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৩ রাত ০৯:১০

remove_red_eye

২৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস ভিত্তিক শিল্পকারখানাসহ ১১দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভোলায় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আয়োজনে শহরের কে-জাহান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধন  চলাকালে বক্তব্য রাখেন, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মো. মোবাশ্বির উল্যাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শহকাত হোসেন, ভোলা প্রেসক্লব সভাপতি অমিতাব রায় অপু, ভোলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল নান্টু, জেলা জুয়োলারী সমিতির সভাপতি অবিনাশ নন্দি, ভোলা হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সাধারণ সম্পাদক মো. হোসেন, ভোলা থিয়েটারের সাধারন সম্পাদক আবিদুল আলম,মো. মহিউদ্দিন, এম শাহরিয়ার জিলন, হাফেজ বনি আমিন, রবিউল আলম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ভোলায় একের পর এক গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া যাচ্ছে ও গ্যাসও উত্তোলন হচ্ছে। কিন্তু এখনও ভোলার ঘরে ঘরে গ্যাস পৌঁছেনি। ভোলায় মাত্র ২ হাজার ৩৫০ টি পরিবারকে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। তাই  আমরা ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া ও ভোলার গ্যাস ভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার পর ভোলার গ্যাস অন্যত্রে নেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।  তারা আরো বলেন,বর্তমানে ভোলাবাসীকে গ্যাস না দিয়ে ভোলার গ্যাস অন্যত্র নেওয়ার সরকারের সিদ্ধান্ত হয়। আমাদের দাবী সরকারের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ঘরে ঘরে গ্যাস দেয়াসহ ভোলায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে হবে। তারপর অন্যত্র গ্যাস নেয়ার দাবি করেন তারা।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...