বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৭
৩৩৩
দেশে টেলিযোগাযোগ খাতের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো ‘ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩’ প্রদান করা হয়েছে।
১২টি ক্ষেত্রে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান এ বছর ডাক ও টেলিযোগাযোগ পদকে ভূষিত হয়।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার রাতে ডিজিটাল বাংলাদেশ মেলার সমাপনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জুরি বোর্ড মনোনীত ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এ পদক বিতরণ করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান এ সময় উপস্থিত ছিলেন।
টেলিযোগাযোগ খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশে এই প্রথম এ পদক প্রদান করা হল। ১২ টি ক্ষেত্রে পদক প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাতীয় পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ব্র্র্যাকনেট লিমিটেড, বিভাগীয় পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলিনিয়াম কম্পিউটার্স এন্ড নেটওয়ার্কিং, জেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিশোরগঞ্জ অনলাইন নেটওয়ার্ক, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এমএসএস এন্টারপ্রাইজ, শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল কনটেন্ট তৈরির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বিজয় ডিজিটাল’, ডিজিটাল প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা প্রদানে অবদান রাখার জন্য আইসিটি অধিদপ্তরের ‘সুরক্ষা টিম’, টেলিযোগাযোগ ও ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে অবদান রাখার জন্য ওয়ালটন ডিজি-টেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে অবদান রাখার জন্য নগদ লিমিটেড, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কন্টাক্ট সেন্টারের (বিপিও) বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ফিফোটেক, টেলিযোগাযোগ ও ইন্টারনেট শিল্পে অবদানের জন্য (ব্যক্তি পর্যায়ে) বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ, টেলিযোগাযোগ ও ইন্টারনেট শিল্পে অবদান (প্রাতিষ্ঠানিক পর্যায়ে), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), ডিজিটাল প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদানের (ব্যক্তি পর্যায়ে) জন্য ইকবাল বাহার জাহিদ, ডিজিটাল প্রযুক্তি ভিত্তিক উদ্যোক্তা তৈরিতে বিশেষ অবদান (প্রাতিষ্ঠানিক পর্যায়ে) বিটিআরসি।
এছাড়া ডিজিটাল/টেলিযোগাযোগ সংযুক্তিতে অবদানের জন্য বিটিসিএল, টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংগঠন হিসেবে টেলিকম এন্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস, বাংলাদেশ, টেলিকম শিল্পের বিকাশে সংবাদপত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের (একক) জন্য কম্পিউটার জগৎ, ইমার্জিং টেকনোলজি ( আইওটি ও ওটিটি) বিকাশে বিশেষ অবদানের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বীকৃতি স্বরূপ ডাটা সফট ম্যানুফ্যাকচারিং এন্ড এস্যাম্বলী ইনক লিমিটেড’কে ডাক ও টেলিযোগাযোগ পদকে ভূষিত করা হয়।
পদক বিতরণকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, টেলিযোগাযোগ ও ইন্টারনেট প্রযুক্তির বিকাশে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যতেও পদক প্রদান অব্যাহত থাকবে।
সূত্র বাসস
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত