অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৩৫

remove_red_eye

৩৬৪

হাসনাইন আহমেদ মুন্না : থাকবো ভালো, রাখবো ভালো দেশ বৈধ পথে প্রবাসীর আয়-গরবো বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সেমিনারে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: নূরুল আমিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: মোশারেফ হোসেন, জেলা টিটিসি’র অধ্যক্ষ মো: রহিসউদ্দিন, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান প্রমূখ।
বক্তারা বলেন, যারা বিদেশ থাকেন তারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। অনেক সময় দেখা যায় অবৈধ পথে দালালদের মাধ্যমে বিদেশ গমন করে অনেকেই বিপদে পড়েন। শেষ সম্বল হাড়িয়ে পথে নামে বহু পরিবার। তাই বিদেশ যেতে ইচ্ছুক কর্মীরা সরকারিভাবে বিদেশ গেলে সেই সমস্যায় পড়ার সম্ভাবনা থাকেনা। এ লক্ষ্যে সরকারিভাবে রেজিস্ট্রেশন, ফিঙ্গার প্রিন্ট, প্রশিক্ষণ ও অভিবাসন পক্রিয়া সম্পন্ন করে অল্প টাকায় নিশ্চিন্তে বিদেশ যাওয়া যায়। তাই এ ক্ষেত্রে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
সেমিনারে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংগ্রহণ করে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...