অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের চার মূলীনীতি অস্বীকার করে বিএনপি রাজনীতি করে : মতিয়া চৌধুরী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:১৬

remove_red_eye

২৮৪

বাংলাদেশের চার মূলীনীতিকে অস্বীকার করে বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, ‘তাদের (বিএনপি) মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সজ্জন, সুধী বা শিক্ষিত হলেও তার যে রাজনৈতিক দর্শন এটা পশ্চাৎমুখী। অর্থ্যাৎ পাকিস্তান প্রিয়তা তাতে আছে। বাংলাদেশের চার মূলনীতি শহীদের রক্তে লিখিত। সেই চার মূলীনীতিকে অস্বীকার করেই তিনি রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করে।’
মতিয়া চৌধুরী আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।
জিয়াউর রহমান দেশের মানুষকে ধোঁকা দিয়ে বিএনপি গঠন করেছিলেন মন্তব্য করে সংসদ উপনেতা বলেন, তারা সরকারি টাকায় পার্টি গড়ে তুলেছে। সেই পার্টি যদি সত্যিকারের ভিতের ওপর থাকতো তাহলে জিয়াউর রহমানের মৃত্যুর পরে এরশাদ সাহেব সেখান থেকে লোক ভাগিয়ে নিয়ে জাতীয় পার্টি করতে পারতেন না।
কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
মাহবুবউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ উন্নয়ন, অগ্রগতির সরকার। বিএনপি নেতারা মিথ্যাচার, নেতিবাচক সমালোচনা করে সরকারের উন্নয়নের বিরোধিতা করছেন। সরকারের বিরোধিতা করা মানে মানুষের ভাগ্য পরিবর্তনের বিরোধিতা করা।
বিএনপি আন্দোলনের নামে নাটক করছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এত নাটক কী কারণে করছে? কোন লক্ষ্য নিয়ে করছে? বিএনপি নেতারা বলে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র কোথায় গেছে? প্রতিদিন সভা, সমাবেশ, মিছিল করেন। টেলিভিশনে টকশোতে মিথ্যাচার, বিষোদগার করেন। গণতন্ত্রের সংজ্ঞা কী? আগে পড়ে আসেন, তারপর কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বুধবার ৬টি আসনে উপ-নির্বাচন সফলভাবে শেষ করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন তাদের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রমাণ করেছে। গাইবান্ধা উপ-নির্বাচনে সামান্য ত্রুটি তাদের চোখে পড়েছিল, নির্বাচন বাতিল করে দিয়েছিলেন। তখন আমরা তাদের এ সিদ্ধান্ত সমর্থন করিনি। নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন বাতিল করার তাদের সেই সক্ষমতা আছে।

সূত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...