অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তথ্যমন্ত্রীর পিতা নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকীতে ঢাকা ও চট্টগ্রামে দোয়া অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

৩৫২

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর ঢাকায় তার জ্যেষ্ঠপুত্র তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মিন্টো রোডের বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
পাশাপাশি একই সময়ে মরহুমের শহর চট্টগ্রামের মৌসুমী এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়া উপজেলায় মরহুমের গ্রামের বাড়ি ও গোচরা চৌমুহনী জামে মসজিদে কুরআন খতম ও দোয়া মাহফিল হয়। 
পরিবারের সদস্যদের সাথে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ' ও 'চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি'র সদস্যরা দোয়ায় অংশ নেন। তারা মরহুমের আত্মার শান্তি এবং তার সততা ও দেশপ্রেমের আদর্শ সকলের মধ্যে সঞ্চারের জন্য প্রার্থনা করেন।
আইনপেশায় একনিষ্ঠতা, পাশাপাশি সমাজসেবার মানসে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাকারী ও শিক্ষক হিসেবে নুরুচ্ছফা তালুকদার তার সমাজ ও কর্মক্ষেত্রে সর্বজনশ্রদ্ধেয় হয়ে রয়েছেন।

সূত্র বাসস





লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আরও...