বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০৮
৩১০
বাংলাদেশ নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের কাজ।
আজ শনিবার দুপুরে জেলার ভেদরগঞ্জ উপজেলার নবনির্মিত উপজেলা অডিটরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ইতিপূর্বে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিদেশ থেকে তৈরী করতে হতো। বর্তমান নির্বাচন কমিশন অর্থের সাশ্রয় করতে দেশেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরী করছে।
ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন।
এ সময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ ২৮ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৩ ইউনিয়ন ও এক পৌরসভায় পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এ ধাপে উপজেলার ১ লাখ ৮৪ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
সূত্র বাসস
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত