অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:৪৯

remove_red_eye

৩৬৯

দুদিনের সফরে খুলনায় অবস্থান করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সফরের দ্বিতীয় দিনে তিনি রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন।

ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রামপাল বিদ্যুৎকেন্দ্রটি প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণ করা হয়েছে ভারতীয় এক্সিম ব্যাংকের অর্থায়নে। তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হয়েছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি।

এই কেন্দ্রের মোট সক্ষমতা ১৩২০ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ইউনিট গত সেপ্টেম্বেরে উদ্বোধন করা হয়। ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত ডিসেম্বরে।

বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) মাধ্যমে চলছে এই বিদ্যুৎকেন্দ্র।

গত ১৭ ডিসেম্বর রাতে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলক উৎপাদন শুরু করে। এর মধ্যমে ইউনিট-১ থেকে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে। এর আগে, গত ১৫ আগস্ট ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের দুটির একটি ইউনিট-১ সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়। এটি তখন জাতীয় গ্রিডে ৯১.৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।

আশা করা হচ্ছে, চলতি বছরের জুনে ইউনিট-২ থেকে জাতীয় গ্রিড আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হবে।

প্রসঙ্গত, দুদিনের সফরে ৩ ফেব্রুয়ারি খুলনা বিভাগে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এ সফরে তিনি ভারত-বাংলাদেশ উন্নয়ন অংশীদারত্বে নির্মিত কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শন করবেন। এরই অংশ হিসেবে সফরের প্রথমদিন শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রূপসা রেলসেতু পরিদর্শন করেন।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...