অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

সরকারের উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলন তলিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৩৩

remove_red_eye

৩৪০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনসম্পৃক্ততার অভাবে বিএনপির আন্দোলনের টার্গেট ব্যর্থ হচ্ছে। সরকারের উন্নয়নের জোয়ারে তাদের আন্দোলন তলিয়ে যাচ্ছে।  
তিনি বলেন, ‘বিএনপি আন্দোলন ব্যর্থ হলেই অগ্নি-সন্ত্রাসের পথে হাঁটে, অতীতে তার প্রমাণ রয়েছে। সেই আশঙ্কা এখনো আছে। কারণ জনসম্পৃক্ততার অভাবে বিএনপির সরকার পতনের টার্গেট ব্যর্থ হয়েছে। পথ হারিয়ে বিএনপির আন্দোলন এখন নীরব পদযাত্রায় নেমে এসেছে। তাদের আন্দোলনে জনগণ নেই।’
ওবায়দুল কাদের রোববার সকালে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
আন্দোলনের নামে বিএনপি তলে তলে দুরভিসন্ধি করছে কিনা- তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলন তো অনেক হলো লংমার্চ, শর্ট মার্চ। ৫৬ হাজার বর্গমাইল- খুব বেশি তো না, কোথায় আর যাবেন। দেশের বাইরেও তো গেলেন লবিং করতে, লাভ তো হলো না। ’
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে। জাতীয় নির্বাচনে হেরে যাওয়ার অপমানে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায়- যাতে একটি অনির্বাচিত সরকার, আরেকটি  ওয়ান ইলেভেন হয়। শেখ হাসিনা বাদে যে কেউ আসুক বিএনপির তাতে আপত্তি নাই। বিএনপি’র যে গোপন অভিসন্ধি, উদ্দেশ্য ও কর্মকান্ডের ধরন- তা থেকে এটাই স্পষ্ট হয়ে উঠছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজপথে আছে। আমরা নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো, সরে যাব না।’
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো অংশ গ্রহণ করলে ভোটার উপস্থিতি বাড়বে। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠেগোল দিতে চায় না। আমরা আশাবাদী বিএনপি আগামী নির্বাচনে আসবে। আমরা খবর পাচ্ছি যে- তারা তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে তারা আবারও ষড়যন্ত্র করছে কিনা সেটাও দেখা হচ্ছে। ’
জাপানে বিএনপি’র পাঠানো চিঠিতে বড় দল দাবি করার বিষয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কে বড় কে ছোট দল তা নির্বাচন ছাড়া প্রমাণ করার উপায় নেই। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তা প্রমাণ করুক।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনি বলেন,  সময়মতো প্রার্থীতা ঘোষণা করবে আওয়ামী লীগ।
উপ-নির্বাচনে ভোটারদের কম উপস্থিতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের  বলেন, ‘পৃথিবীর সব দেশেই উপ-নির্বাচনে মানুষের আগ্রহ কম থাকে। কেননা এটা দিয়ে খুব বেশি লাভ-ক্ষতি কেউ খুঁজে পায় না।’

সুত্র বাসস

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...