অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

বিএনপির দাবী কোন দিনই বাস্তবায়িত হবে না : তোফায়েল আহমেদ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ১০:৩৮

remove_red_eye

৩৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের জন্য কিছু করে। অথচ বিএনপি ২০০১ সালের পর ক্ষমতায় এসে কি অত্যাচার করেছে। বিএনপি ক্ষমতায় আসলে মানুষের উপর অত্যাচার নির্যাতন করে।  সে জন্য বিএনপির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্য হয়ে এক কাতারে দাড়িয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। রবিবার  বিকেলে ভোলা সদর উপজেলার শিবপুর ও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথ সভায় তিনি এসব কথা বলেন। এসব সমাবেশে দলের কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে।

 তোফায়েল আাহমেদ আরো বলেন, বিএনপি যে দাবী করছে তা কোন দিনই বাস্তবায়িত হবে না । কারন এটা বাস্তব সম্মত না। তারা তত্ববধায়ক সরকার চায়। তারা ক্ষমতাসীন দলের অধিনে নির্বাচন করবে না। আমি দৃড়তার সাথে বলি তত্বাবধায়ক সরকার আর কোন দিন আসবে না এবং বর্তমান সরকারের অধিনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমরা আওয়ামী লীগ আবার বিজয়ী হয়ে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা  রাষ্ট্র পরিচালনা করবে।  তিনি আরো বলেন, মানুষ জানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষ পায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশ দুর্নীতি মুক্ত থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই ঘরে ঘরে বিদ্যুৎ । আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম কে শহরে পরিনত করেছে।  আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশে অভূথতপূর্ব উন্নয়ন হয়েছে। আর্ন্তজাতিক বিশ্বের মানুষ বাংলাদেশকে একটি মর্যাদাশালী রাষ্ট্র হিসাবে বিবেচনা করে। আমরা সল্পউন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি। আমরা আশা করি  ২০৪০ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবো।  
তোফায়েল আহমেদ নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিবেন। সবাই ঐক্যবদ্য থাকবেন।  আজকে বাংলাদেশে যে উন্নতি হয়েছে তা ইতিহাসে বিরল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ আজকে মানুষের প্রিয় রাজনৈতিক দল। ঘরে ঘরে আপনারা আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলবেন।  তিনি বলেন, ভোলায় অনেক উন্নয়ন করা হয়েছে। আল্লাহর অসীম রহমতে নদী ভাঙ্গনের হাত থেকে অনেক টাকা খরচ করে ভোলাকে  রক্ষা করা হয়েছে। ভোলায় পর্যাপ্ত গ্যাস পাওয়া গেছে। সেই গ্যাস ভিত্তিক শিল্প গড়ে উঠবে। ভোলাকে শিল্প নগরীতে পরিনত করা হবে।  এ সময় জেলা আওয়াম লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ধনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন কবির প্রমূখ।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...