বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৮:৫৫
৩০০
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করায় তথ্যপ্রযুক্তি খাতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে খুব দ্রুতই তথ্য প্রযুক্তি খাতের বিশ্ববাজারের একটি উল্লেখযোগ্য অংশ অর্জন করা সম্ভব হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বৈশ্বিক ডিজিটাল সহযোগিতা সংস্থা ‘ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন’ (ডিসিও)-এর মহাসচিব দীমা আল ইয়াহিয়ার মধ্যে সোমবার রাতে সৌদি আরবের ‘রিয়াদ ফ্রন্ট এক্সপো অ্যান্ড এক্সিবিশন সেন্টারে’ অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে তারা ডিজিটাল উদ্ভাবন খাতকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ রূপকল্প অর্জনে বাংলাদেশ এবং ডিজিটাল কো-অপারেশন অর্গানাইজেশন এক সাথে কাজ করার বিষয়ে ঐকমত পোষণ করে।
অন্যান্যের মধ্যে আইসিটি প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মুশফিকুর রহমান এবং ডিসিও-এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
পলক বলেন, নিত্য নতুন উদ্ভাবনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের কাছে নিজেদের আত্মপরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। আমরা ইতোমধ্যেই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছি। এখন ৪টি স্তম্ভ নির্ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি।
এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও খ্যাতনামা ডাটা সমাধান ইঞ্জিনিয়ারিং কোম্পানির সিইও আয়মান আল ফালাজ-এর মধ্যে সৌদি আরবের এলইএপি টেক কনফারেন্সে পৃথক এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের ডাটা ইঞ্জিনিয়ারিং ও সিকিউরিটি সেক্টরকে পরবর্তী স্তরে নিয়ে যেতে একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
সুত্র বাসস
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত