হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২৩ রাত ০৯:২৮
৩৯১
হাসনাইন আহমেদ মুন্না: ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে জেলায় জাতীয় গ্রন্থাগার দিবসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিশু একাডেমি কার্যালয়ে সমাপনী আলোচনা সভা ও শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির। বিশেষ অতিথি’র বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান ও আজকের ভোলা পত্রিকার সম্পাদক মুহাম্মদ শওকত হোসেন।
আলোচনায় বক্তারা তুলে ধরেন বই পড়ার গুরুত্ব। শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তারা বলেন, যে যত বই পড়বে সে তত জ্ঞানী হবে। পৃথিবীতে সব কিছুর ভাগ দেওয়া গেলেও শিক্ষার ভাগ কাউকে দেওয়া যায় না। তাই শিশুদের জ্ঞান অর্জনের জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন গল্পের বই,উপন্যাস পড়ার অনুরোধ করেন তারা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বই পড়তে আসা শিক্ষার্থীরা তাদের পাঠকৃত বই স¤পর্কে বক্তব্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে ছিলো শিশু বিকাশ, প্রাক প্রাথমিক শিশুদের অংশগ্রহনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে লাইব্রেরীতে বই পড়ার আনন্দ শির্ষক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিরা শুভেচ্ছা পুরস্কার বিতরণ করেন।গত ৫ ফেব্রæয়ারী থেকে সারাদেশের ন্যায় ভোলা জেলা শিশু একাডেমি ও "স্মার্ট গ্রন্থাগার,স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য বই পড়া,বই প্রদর্শণী ও ৫০% কমিশনে বই বিক্রির আয়োজন করে। বই পড়তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত