অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ পাঠে উদ্বুদ্ধ করতে হবে : পরিবেশমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৩১৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ বই পাঠে নতুন প্রজন্মকে উদবুদ্ধ করতে হবে। 
তিনি বলেন, কোনও অবস্থাতেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্চুত  হওয়া যাবে না। জনগণকে এই চেতনার মিছিলে সামিল করতে কবিতা, প্রবন্ধ, গল্প উপন্যাস প্রভৃতি রচনা করতে হবে।  
মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদবুদ্ধ হয়ে নিজ নিজ কাজ সঠিকভাবে করতে পারলেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। 
শাহাব উদ্দিন আজ রাজধানীর জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি মনিরুজ্জামান বাদল রচিত ‘মুক্তির সংগ্রাম নিরন্তর’ গ্রন্থের মোড়ক উন্মোচন, সেমিনার ও কবিতা পাঠ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
শাহাব উদ্দিন বলেন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজব্যবস্থার চেতনা এবং জাতির পিতার আদর্শের চর্চার মধ্য দিয়েই আমাদের মেধা ও মননকে গড়ে তুলতে হবে। দেশের সহজ-সরল পরিশ্রমী সাধারণ মানুষ, নদী, প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসতে হবে। 
তিনি আরো বলেন, বহুমুখী জীবন অভিজ্ঞতার অসামান্য প্রকাশ 'মুক্তির সংগ্রাম নিরন্তর' নামের বইয়ের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক বই বেশি করে পড়তে হবে। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। 
গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন এটিএন নিউজের সিইও ছড়াকার হাসান শরীফ। 
প্রগতি নাট্যম আয়োজিত সেমিনারে 'পঞ্চকাব্যের নওল কথক: কবি মনিরুজ্জামান বাদল' শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যকার ও গবেষক ড. জাহারাবী রিপন। 
অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন শিল্পী মানিজা মুনি এবং শেষে একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিকার মুসাররাত জামান অরণি।

সূত্র বাসস

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...