বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:৩৫
৩১৫
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) স্মার্ট সংস্থায় পরিণত হবে। তিনি বলেন, তাদের কর্মকান্ড ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে, এ ধারা অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন, অভিবাদন গ্রহণ ও ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতীয় ক্রুজ ভেসেল 'গঙ্গা বিলাস' বাংলাদেশে এসেছে। তারা নৌপথের সুষ্ঠু ব্যবস্থাপনায় বিআইডব্লিউটিএর এবং দেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেছেন।
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক মোহাম্মদ তারিকুল হাসান ও সদস্য সচিব মো. মুনছুর আলী মোল্লা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিভিন্ন অঞ্চলের ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে বাংলাদেশ কিভাবে সোনার বাংলা হবে- সে ভিত রচনা করেছিলেন। কিন্তু ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর দেশ অন্ধকারে চলে যায়। গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অভাবনীয় উন্নয়ন ও পরিবর্তন হয়েছে। তাবত দুনিয়া এ উন্নয়ন ও পরিবর্তনের প্রশংসা করছে।
সূত্র বাসস
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত